রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৫৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

দক্ষিণ সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ কাউন্সিলর প্রার্থীর জয়

ডেক্সরিপোর্ট  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চারজন কাউন্সিলর। দুটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডে প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এ চার প্রার্থীরও ফলাফল গেজেটে প্রকাশ করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চারজনই আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী। তারা হলেন- ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬,১৭,১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নিলুফার রহমান।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, দক্ষিণ সিটির ২৫ ও ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ ও ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নারগীস মাহতাব বলেন, ‘আমার সংরক্ষিত আসনে আরও দুইজন প্রার্থী ছিল। তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ জন্যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে এসেছি।

কেন অন্যরা প্রত্যাহার করেছেন সে বিষয়ে জানা নেই বলে উল্লেখ করেন বর্তমান এ কাউন্সিলর।

নিলুফার রহমান বলেন, ‘আরও ৪ জন মনোনয়নপত্র নিলেও কেউ জমা দেননি। আমিই একমাত্র প্রার্থী ছিলাম এ ওয়ার্ডে। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলাম।’ তবে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ, আর ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি।