সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

ডেক্সরিপোর্ট  উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার সন্ধ্যার পর উত্তরার ১২নং সেক্টর শাহ মাখদুম এভিনিউ ৭নং বাড়ির ৫মতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ফ্লোরে থাকা বায়িং হাউজের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই ফ্লোরে বসবাসরত একাধিক ব্যক্তিকে ফায়ার সার্ভিসকর্মীরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উত্তরা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আবাসিক ভবন হলেও ওই ফ্লোরে বায়িং হাউজের ব্যবসা চলত। মালামাল দিয়ে সব রুম গাদানো ছিল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারত।

তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।