রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পিকনিকে বাঘের মাংস দিয়ে ভূরিভোজ করল আসামের বাসিন্দারা!

অনলাইন ডেস্ক  শীতের আমেজে পিকনিকের আয়োজনে মেতে ওঠে বাঘের মাংস দিয়ে পিকনিক করল ভারতের আসামের অটল রঙঢালি এলাকার বাসিন্দারা।

একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মেরে তার মাংস দিয়ে ভুড়িভোজ করেছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টাইমস জানিয়েছে, সম্প্রতি চিতাবাঘের মাংস দিয়ে রীতিমতো পিকনিক করল আসামের এই স্থানীয়রা।

সংবাদমাধ্যমটি জানায়, কয়েকদিন আগে আসামের অটল রঙঢালি এলাকায় পাঁচ জন মানুষের ওপর হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ। নদী পেরিয়ে অন্য গ্রামে ঢুকেও কিছু মানুষের ওপর হামলা চালায় এই হিংস্র বাঘ। এরপর গ্রামবাসীরা বাঘটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। প্রথমে দূর থেকে ইট, পাথর মেরে বাঘটিকে দূর্বল করে দেয় তারা। এরপর লাঠি দিয়ে পিটিয়ে চিতাবাঘটিকে মেরে ফেলে তারা। এরপরই চিতাবাঘ মারার উল্লাসে উৎসবে মেতে ওঠে গ্রামবাসী। মৃত বাঘের মাংস দিয়েই পিকনিকের আয়োজন করে তারা।

এদিকে এমন ঘটনায় অবাক হয়েছেন আসামের বন অধিদফতরের কর্মকর্তারা। দেশটির পশুপ্রেমীরা বিষয়টিকে মেনে নিতে পারছেন না।

এ ঘটনায় বন অধিদফতর গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জড়িতদের চিহ্নিত করতে ঘটনার তদন্তে নেমেছেন তারা।

এ বিষয়ে বন অধিদফতরের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল চিতাবাঘটি। সেই সুযোগে গ্রামবাসীরা একে মেরে ফেলে। এর আগেও এই অঞ্চলে এমনটা ঘটেছিল। আসাম-নাগাল্যান্ড সীমানায় এর আগে হাতি মেরে তার মাংস খেয়েছিল গ্রামবাসী। এবার বাঘ মেরে খাওয়ার ঘটনা ঘটল।

তাই বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।