শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

‘আইজিপি ব্যাজ’ অর্জন করায় বিএমপি’র ডিসি সালেহ উদ্দিনকে পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খানের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ অর্জন করায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার সালেহ উদ্দিনকে পুলিশ কমিশনার মো: সাহাবুদ্দিন খান ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইনসে ফুলেল শুভেচ্ছা জানান,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো: সাহাবুদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মোঃ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোকতার হোসেন,উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: জাহাঙ্গীর মল্লিক,উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার প্রমূখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজার বাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার সালেহ উদ্দিনকে প্রদান করেন।