রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি মিলন গ্রেপ্তার

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জাহিদ হোসেন মিলান ওরফে টাক মিলনকে (৪৫) যশোর ডিবি পুলিশ আটক করেছে।

আটক মিলন শহরের কাজিপাড়া মানিকতলা এলাকার মৃত শেখ রুস্তম আলীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান,রোববার ১২ জানুয়ারি রাতে ঢাকার শাহজ্বালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ মিলনকে আটক করে। মিলন যশোর কোতয়ালি থানার তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। মামলা গুলো তদন্ত করছে যশোর ডিবি পুলিশ। ওয়ারেন্ট নাম্বার হচ্ছে এস টিসি ২২৫/১৬, এস টিসি ২৬৩/১৫, এর জি আর ৪১৮/১২, এস টিসি ২৪৮/১৭। এসব মামলায় দীর্ঘদিন মিলন পলাতক থাকায় যশোর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ও ইমিগ্রেশন গুলোতে ইনফরমেশন দেয়া ছিলো। এর ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ মিলনকে আটক করে ডিবি পুলিশকে খবর দেয়। সোমবার ১৩ জানুয়ারি সকালে ইমিগ্রেশন পুলিশ মিলনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

তৌহিদুল ইসলাম আরো জানান,রোববার রাতে মিলন দুবাই থেকে শাহাজ্বালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছুলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ডিবির ওসি মারুফ আহমেদ জানান, মিলন কাজিপাড়ার সোহাগ হত্যা,সিনবাদ হত্যা, হাতকাটা মুনির হত্যাসহ বেশ কয়েকটি হত্যার সাথে পরোক্ষ ভাবে জড়িত। সোহাগ হত্যা মামলার আসামি আকাশ আটকের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি দেয় মিলনের নির্দেশে সোহাগকে হত্যা করা হয়। এছাড়াও মিলনের নামে কোতয়ালি থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ অর্ধ ডজন মামলা রয়েছে।