বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

মিখাইল মিসুস্তিন রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  মিখাইল মিসুস্তিন রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ মিশুস্টিনকে পুতিন বেছে নিয়েছেন যেন প্রধানমন্ত্রী সিদ্ধান্তগ্রহণের জন্য প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন।

এর আগে, রাশিয়ার সংবিধান সংশোধন করে সংসদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য গণভোট আয়োজনে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার সেই প্রস্তাবের সূত্রধরে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব পদত্যাগ করেন। তারপর প্রেসিডেন্ট নিজ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্টিনের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেওয়ার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতির হাতে রয়েছে। সংবিধানের এই অংশ সংশোধন করে সংসদের কাছে প্রধানমন্ত্রী ও কেবিনেট গঠনের ক্ষমতা অর্পন করার ব্যাপারে ভাবছে দেশটি।