মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

সীমান্তে বরফে পা পিছলে পাকিস্তান গেল ভারতীয় সেনা

অনলাইন ডেস্ক  পাক-ভারত সীমান্তে সব সময়ই উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে। এমনই এক পরিস্থিতিতে বরফে পিছলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন এক ভারতীয় সেনা।

এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি জানায়, বরফে পা পিছলে পাকিস্তানে চলে যাওয়া ওই ভারতীয় সেনার নাম রাজেন্দ্র নেগি। তিনি একজন হাবিলদার। জম্মু ও কাশ্মীরের গুলমার্গ এলাকায় কর্তব্যরত ছিলেন তিনি।

গত ৮ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। এ বিষয়ে ইন্ডিয়া টুডে কে রাজেন্দ্র নেগির স্ত্রী রাজেশ্বরী জানান, স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। সীমান্তে ডিউটিতে আছেন এটাই জানতাম। বুধবার হঠাৎই আামকে ফোন করে প্রশাসন থেকে জানানো হয়, আমার স্বামী নিখোঁজ রয়েছেন। এর কিছুক্ষণ পর আবার তারা জানায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।

রাজেশ্বরী বলেন, আমি খুবই দুশ্চিন্তায় আছি। স্বামীকে অক্ষত ফেরত পাব কিনা সে নিশ্চয়তা দিচ্ছে না কেউ। পাকিস্তান থেকে আমার স্বামীকে দ্রুত ফেরত আনার জন্য ভারতীয় সরকারকে আহ্বান জানাই।

নেগির স্ত্রীর এমন আকুতির বিষয়ে ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাবশত পাকিস্তানে চলে যাওয়া ওই সেনাকে ফেরত আনতে ইতোমধ্যে সব ধরনের তৎপরতা শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

২০০২ সালে গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে যোগ দেন রাজেন্দ্র নেগি। একমাস দেরাদুনে ছুটি কাটানোর পর অক্টোবরে তিনি কাজে যোগ দেন। নভেম্বরেই তাকে গুলমার্গে পাঠানো হয় বলে জানিয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনের অম্বিবালা সৈনিক কলোনীর এক বাসিন্দা।