বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

ডেক্সরিপোর্ট  পূর্বনির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি একযোগে এই পরীক্ষা শুরু হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন অংশ নিচ্ছে। মাধ্যমিকে মাত্র দু’বছরে ঝরে পড়েছে তিন লাখ ৯২ হাজার ৩শ’ শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার লক্ষ্যে দু’বছর আগে নবম শ্রেণিতে ১১টি শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল মোট ২০ লাখ ৭৩ হাজার ৯৮৮ জন।

এতে গত বছর ফেল করা এবং ফল উন্নয়ন প্রার্থীসহ মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নিচ্ছে। এতে ফেল করা প্রার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ এবং ফল উন্নয়ন প্রার্থী ৪ হাজার ৭৬৬ জন।