বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে: অর্থমন্ত্রী

ডেক্সরিপোর্ট: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন  ঘুষ-দুর্নীতি- এ দুটি অপরাধ থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি। আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলে জাহান্নামে যেতে হবে।’ তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও ঘুষ দেবেন না।

মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন

তিনি বলেন,দেশকে সুন্দর করে সাজাতে হলে, সবার আগে দুর্নীতি রুখতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি আমাদের সবার বিশ্বাসে রাখতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।