বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বিএমপির ট্রাফিক বিভাগে যোগদান করলেন ডিসি জাকির হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক   বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ – পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন ডিসি মো: জাকির হোসেন মজুমদার।

সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা ট্রাফিক কার্যালয়ে আসলে নবাগত ডিসি (ট্রাফিক) মো: জাকির হোসেন মজুমদারকে বিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সালাম প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’ র সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টিআই রবিউল ইসলাম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই আঃ রহিম, এএসআই মশিউর রহমান,সার্জেন্ট রানা,সার্জেন্ট হাসান,মো: ফয়সাল, নয়ন চন্দ্র সরকার ,মোঃ নাসির উদ্দিন নাঈম প্রমূখ।

পরে নবাগত ডিসি ট্রাফিক মো: জাকির হোসেন মজুমদার ট্রাফিক পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং ট্রাফিক কার্যালয় ঘুরেদেখেন।
 
উল্লেখ্য,ইতিপূর্বে ডিসি(ট্রাফিক) মো: জাকির হোসেন মজুমদার বান্দরবান জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।চলতি মাসের শুরুতে ১২ জানুয়ারী বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)তে ডিসি হিসেবে যোগদান করে আজ ২৭ জানুয়ারী ডিসি (ট্রাফিক) হিসেবে দায়িত্ব গ্রহন করেন।