বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিজিয়া ম্যানসনের নীচতলা থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক নারী মাদক বিক্রেতা মোর্শেদা বেগমকে দণ্ডবিধির ৩টি ধারায় যাবজ্জীবনসহ পৃথক মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মোর্শেদা বরগুনার আব্দুল মান্নান চৌকিদারের মেয়ে এবং ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ রিজিয়া ম্যানশনের নীচতলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল, ৫৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মোর্শেদাকে আটক করে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে একমাত্র মোর্শেদাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ মোর্শেদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঐ রায় ঘোষণা করেন।