রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৫৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে এ কথা জানান আতিকুল।

পোস্টের ক্যাপশনে আতিকুল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ (শুক্রবার) দোয়া নিতে গিয়েছিলাম।’

ঢাকার উত্তর সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের মার্চ মাসে উপ-নির্বাচনে নৌকার টিকিট নিয়ে মেয়র হন আতিকুল।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।