শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বঙ্গবন্ধুর স্বপ্নের স্বচ্ছ ও শক্তিশালী যুবলীগ গড়ে তুলতে চাই: উজ্জ্বল হোসেন

ঝিকরগাছা,প্রতিনিধি  মাদক ও সন্ত্রাসমুক্ত যুব রাজনীতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বচ্ছ এবং শক্তিশালী যুবলীগ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ঝিকরগাছার উপজেলার ৭নং নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) উজ্জ্বল হোসেন। তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যে কারণে যুবলীগের প্রতিটি কর্মি এক অনন্য গৌরবের উত্তরাধিকার বহন করে চলেন হৃদয়ের গভীরে।

উজ্জ্বল হোসেন বলেন, নাভারণ ইউনিয়ন যুবসমাজকে বঙ্গবন্ধুর আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ করে, ইতিবাচক ধারাই নাভারণ ইউনিয়ন যুবলীগকে ফিরিয়ে আনতে চাই এবং তৃণমূলের কর্মীদের নিয়ে ওয়ার্ড কমিটি দিয়ে,যুবলীগকে ঢেলে সাজাতে চাই।

রাজনীতিতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হেসেন এর ইউনিয়ন জুড়ে ব্যাপক জনপ্রিয় রয়েছে। তরুণ এই যুবনেতা, ইউনিয়ন রাজনীতি, সামাজিক ও ক্রীড়া,সাংস্কৃতিক অঙ্গনে,এবং ঝিকরগাছা উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক,একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের সংগ্রামের পরীক্ষিত সৈনিক, ছন্দময়ী যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন । অত্যন্ত সদালাপী, বিনয়ী ও মিশুক এই তরুণ নেতার জনপ্রিয়তা।

উজ্জ্বল হোসেন বলেন, আমার ক্ষমতার কোন লালসা নেই। তবে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া ও শেখ ফজলুল হক মণির প্রতিষ্ঠিত সংগঠন আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী সংগঠনে রুপদানের মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত
ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হওয়ার স্বপ্ন নিয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক হয়েছি। আমার এ স্বপ্ন পুরণে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমার সাথী হিসেবে পেতে চাই। আমার লক্ষ্য থাকবে যুবলীগ কর্মী ভাইদের যাতে অর্থাভাবে ভুগতে না হয়, কোন অসৎ কাজ না করতে হয়। সাধারণ মানুষ যেন রাজনীতিকে ঘৃণার চোখে না দেখে।

যুবলীগকে সুসংগঠিত করা,এলাকার খেটে খাওয়া ও দুখী মানুষের মাঝে তার জীবনটা উৎস্বর্গ করে তাদের ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে থাকা। তিনি আরো বলেন ইউনিয়ন যুবলীগকে দুর্নীতি ও কলংকমুক্ত করে এলাকার গনমানুষের স্বপ্ন পূরনে কাজ করাই তার একমাত্র লক্ষ্য। তাই তিনি সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেছেন এবং বঙ্গবন্ধু আর্দশের আওয়ামী পরিবারের সকলের সহযোগিতা চেয়েছেন।