শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বুধবার (১২ ফেব্রুয়ারি) র‌্যাবের আভিযানিক দল বাবুগঞ্জ থানার আগুরপুর কাঁচা বাজারস্থ মুন লাইট টেইলার্স এর সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চর উত্তর ভূতের দিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের ছেলে কসিম উদ্দিন (৩৮), ইসলামপুর গ্রামের শফি দালালের ছেলে কামাল দাদাল (৪০) ও জাহাপুরের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬)।

এসময় তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।