রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০০
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সুন্দর বাংলাদেশ বিনির্মানের পথে প্রধান অন্তরায় মাদক: অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,একসময় বলা হত জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি, আরেকটু উন্নত স্তরে গিয়ে চিন্তা করলে বলা হয় কল্পনাই শক্তি। আর মাদক আমাদের এই কল্পনাশক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়। মাদক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের পথে অন্যতম প্রধান অন্তরায়। তাই মাদক সমস্যার সমাধান তথা অন্যান্য অপরাধ নিবারণের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রের সেবকদের পাশাপাশি সন্তানদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই সোনার বাংলা বিনির্মাণে, মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে কাজ করে যেতে হবে। আর রাষ্ট্রের সেবায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। আর এই কমিউনিটি পুলিশিং কে নিজের ক্ষমতা দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। কারন টাউট বাটপারের দিন শেষ, সুন্দর করব বাংলাদেশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম-সেবা, এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি রাসেল আহম্মেদ,সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান।সভায় আরো উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ রহমান মুকুল, পুলিশ পরিদর্শক (অপারেশন), অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কোতোয়ালি থানা এলাকার সকল শ্রেণী-পেশার জনগণ।