নিজস্ব প্রতিবেদক বসন্ত ফুল গাথলো আমার জয়ের মালা, বইল প্রানে দখিন হাওয়া-আগুন-জ্বালা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে।
আজ ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, বঙ্গবন্ধু উদ্যান বরিশালে বসন্ত উৎসব ২০২০ উদযাপিত হয়।
বসন্ত উৎসবে প্রধান আতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মোঃ খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোহাম্মাদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এস এম ইকবাল, প্রদান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশালে পাপিয়া জেসমিন, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ শিল্পকলার শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ মাকসুদ।
এ সময় বক্তারা বলেন,ছয় ঝৃতুর দেশ বাংলাদেশ।পৃথিবীতে এমন দেশ রয়েছে যেখানে এক বা দুইটি ঝৃতু রয়েছে।আমাদের দেশের ছয় ঝৃতুর মধ্যে রাজা হচ্ছে বসন্ত এ জন্যই বসন্তকে ঝৃতু রাজ বলে।ঝৃতুরাজ বসন্তে পাখির ডাকে ফুল ফোটে।প্রকৃতিতে বসন্তের ছোয়ায় মানুষের মন ভাল হয়ে যায়।মানুষের মন ভাল থাকলে দেশ ও ভাল থাকবে।

শুরুতে অতিথিরা বসন্ত উৎসব ২০২০ উপলক্ষ্যে এক আলোচনা সভায় অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরে সেখানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বসন্ত উৎসব ২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ন হয়ে যায়।