সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নেত্রকোনায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ডেক্সরিপোর্ট  নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে শান্তিপুর নামক স্থানে স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। নিহতরা সবাই পিকনিক বাসের যাত্রী। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তারা সবাই গৌরীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছিল।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯টার দিকে দূর্গাপুর থেকে পিকনিক শেষে ফেরার পথে শান্তিপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।