বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে চ্যাম্পিয়ন বরিশাল

ডেক্সরিপোর্ট  সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধা বিকাশের সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব ফেরাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই বছর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে চট্টগ্রামের বিপক্ষে মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ।

অন্যদিকে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে ঢাকা বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় খুলনা।

ফাইনালে জয়ী দুই দলকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য দিনলিপির স্মৃতিচারণ করেন কন্যা শেখ হাসিনা।

সন্ত্রাস ও মাদকমুখী যুব সমাজকে সম্পদে পরিণত করতে ক্রীড়ামুখী করার আহবান জানান প্রধানমন্ত্রী।

আন্তঃ কলেজ ও আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চালুর তাগিদ দেন সরকার প্রধান।