শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৮
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কুড়িগ্রামে এসিড নিক্ষেপকারীর ৭ বছরের জেল

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় এক আসামির ৭ বছরের সশ্রম কারাদন্ড্্ের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এই রায় দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন তিনি।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএস আব্রাহাম লিংকন এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচ্চির গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের আমিনুল ইসলামের। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রæয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এসিড হামলার শিকার হন। এসিডে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। এই ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

দীর্ঘ শুনানী ও ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর এই মামলার আসামি আমিনুলকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেহানা খানম বিউটি ও রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।