রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

শামীম আহমেদ   “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এশ্লোগান নিয়ে যথাযোগ্য মর্যদায় দিবসটি উদ্যাপনের লক্ষে বিভাগীয় শহর বরিশালে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ই) মার্চ সকাল ১০ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরি দাশ শিকারী,বরিশাল বিভাগীয় (বীজ বিপণন),বিএডিসি, যুগ্ম পরিচালক ড.এ কে এম মিজানুর রহমান,বরিশাল পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ নওশের আজাদ।

এর পর্বে সকাল সাড়ে ৯ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পাট দিবস কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সহ বিভিন্ন কর্মকর্তা ও মুক্তিযুদ্ধা সদস্য গণ।

পরে টাউন হল চত্বর থেকে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করা হয় র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে শেষ হয়।

উলে­খ্য পাট চাষে কৃষকের আগ্রহ সৃষ্টি করা সহ পাট পণ্যের ব্যাবহার বৃদ্ধি, পাট ও পাট পণ্যের বাজার স¤প্রসারণ ও সোনালী আঁশ খ্যাত পাটের সম্ভবনা জনগণের সামেনে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী ২০১৬ সালের ৬ই মার্চ “জাতীয় পাট দিবস” ঘোষনা করেন।

জাতীয় পাট দিবসের র‌্যালি ও আলোচনা সভায় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগরের সদস্যরা অংশ গ্রহন করেন।