সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

 বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

শামীম আহমেদ   দেশব্যাপি বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও চাল,ডাল,তেল,ওষদসহ নিত্য পণ্যের দাম কমিয়ে আনার দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ সহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

আজ শুক্রবার (৬ই) মার্চ সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। বরিশাল জেলা কমিটির সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একর পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে।এসময় বক্তারা আরো বলেন স্বাধীন অস¤প্রদায়ীক বাংলার মাটিতে এক স¤প্রদায়ীক মানুষ হত্যাকারীকে মুজিব বর্ষে এনে জাতীর জনকের বর্ষকে কলংকিত করার জন্য সরকারের প্রতি তিব্র নিন্দা জানান।

তারা আরো বলেনসরকার জনস্বার্থকে উপেক্ষা করে মুষ্টিমেয় কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানী খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে।

তাই এই গণবিরোধী আইন বাতিলের দাবীতে ও বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে সকলকে এক সাথে সোচ্চার হয়ে এগিয়ে আসার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিমাই মন্ডল,কমরেড নজরুল ইসলাম,কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ,কমরেড উপাধাক্ষ হারুন অর রসিদ,কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়,কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড এ্যাড, খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করে।