সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

তাহিরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ,গাঁজা ও বিয়ার আটক

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ী ও উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫বোতল ভারতীয় মদ, ১বোতল বিয়ার ও ভারতীয় ২কেজি গাঁজা আটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ীর সুবেদার মো. আব্দুর রাশেদের নেতৃত্বে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ীর মেইন পিলার ১১৯৯/৫ এর বুরুঙ্গাছড়া নামক এলাকা থেকে ভারতীয় ২৫বোতল মদ ও ১বোতল বিয়ার আটক করেন।

অপরদিকে চাঁনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. খলিলুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২০৩ এর ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে বারেকটিলা নামক এলাকা থেকে ২কেজি ভারতীয় গাঁজা আটক করেন।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃদ মদ, বিয়ার ও গাঁজা জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমাকরা হয়েছে।