শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ডাকচিহ্ন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করবে।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ২০২০ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা জানিয়েছে, মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ আমাদের লিখিতভাবে জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।

এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা জানিয়েছেন, বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা।

প্রসঙ্গত, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট।