নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন বলেছেন,
পুলিশকে সহায়তা করায় অপশক্তির চাপ আসলে দায়দায়িত্ব পুলিশের। নির্ভয়ে তথ্য দিন, দেশ গড়ায় অংশ নিন। সমাজের সার্বিক অবস্থার পরিবর্তন করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। যে যার অবস্থানে থেকে কাজ করতে হবে। সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক,বাল্যবিবাহ সহ সকল বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

শুক্রবার (১৩)মার্চ সকাল ১০ টায় বরিশাল কোতয়ালী মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,নিজ নিজ নির্ধারিত এলাকায় যেন কোন প্রকার অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে আরও পেশাদারিত্বের সাথে কর্তব্যপালন করতে হবে। জনগণের সাথে অসহযোগিতার অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।ওপেন হাউজ ডে এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে পুলিশের সাথে জনগনের সম্পর্কের সেতু বন্ধন তৈরী হয়েছে।এর মাধ্যমে জনগনকে পুলিশের সেবা দেয়া আরো সহজ হয়ে যাবে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ আকরামুল হাসান,কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ।
বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি মোঃ আকরামুল হাসান বলেন,”আমরা যে-কোন জবাবদিহিতা নিশ্চিত করতে প্রস্তুত, আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।
সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ রাসেল আহমেদ বলেন, “পুলিশ জনতা এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক দূর করা সহজ হবে, যাঁরা মাদকের সাথে জড়িত তাদের একঘরে করে দিয়ে প্রশাসনের কাছে তুলে দিন। ”

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপি নূরুল ইসলাম পিপিএম বলেন, ” বিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা এ শহরকে নিরাপদ করার যে লক্ষ্য নিয়ে সজাগ রয়েছি, সেখানে কোন অবস্থাতেই অস্থিতিশীল পরিস্থিতি মেনে নেয়ার সুযোগ নেই। সামাজিক জাগরণের সৃষ্টির মাধ্যমে মাদকের বিস্তার প্রতিহত করতে সবাইকে মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) এ আর মুকুল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।