শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পঁচাবাসি খাবার রাখায় বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  পঁচাবাসি খাবার রাখায় বরিশাল নগরীর চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের বিশেষ ও মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এসময় চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে,মেয়াদ উত্তীর্ণ ও পচাবাসি খাবার রাখার অপরাধে নগরীর বনফুল বেকারিকে ১০ হাজার টাকা, ওয়েস্টার্ন ফুডকে ৩০ হাজার, লেক ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার ও ঢাকা সর্মা হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি সাফিয়া সুলতানা, বিএসটিআইএর কর্মকর্তা মাহফুজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা (নাজির) কামরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।