রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৪
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদক বিরোধী অভিযানে বরিশালে গ্রেপ্তার ১০

ডেক্সরিপোর্ট  বরিশালের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজা ও গাঁজাগাছসহ অন্তত ১০ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাতের এই পৃথক অভিযানে বাবুগঞ্জ পুলিশ স্থানীয় রাকুদিয়া নামক গ্রাম থেকে ১২টি গাঁজা গাছসহ আল আমিন (৩৫) ও সিংহেরকাঠি এলাকা থেকে ইউসুফ আলী (৩০) নামের অপর ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

একই রাতে বরিশাল শহরের রুপাতলী আদর্শ সড়ক থেকে সাইফুল ইসলামসহ তিনজনকে এককেজি গাঁজা ও লালাদিঘির পাড়ে অভিযান চালিয়ে আরও কেজি গাঁজা উদ্ধার ও বিক্রেতা কাসেমসহ চারজন গ্রেপ্তার করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের মোল্লারহাটে র‌্যাবের অভিযানে ৪৬০ গ্রাম গাঁজাসহ রুস্তম শিকদার নামের এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।