সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৩

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি  দিনাজপুর ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সকাল ৬টায় পৌর এলাকার স্বজনপুকুর(বুন্দিপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসিবুল এর নেতৃত্বে অভিযানে চালিয়ে বিরামপুর উপজেলার আমাইল গ্রামের মৃত মফেজ উদ্দীন এর পুত্র মোঃ লিয়াকত আলী(১৯),ফুলবাড়ী স্বজনপুকুর,বুন্দিপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী মোছাঃ মাহামুদা(৩৮),বিরামপুর উপজেলার আমাইল গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ শাহ আলম(২৩)কে আটক করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ৯৭ (সাতানব্বই) বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেল আটক করা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) রুজু করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ১১ তারিখ ১৪/০৩/২০২০ ইং। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।