সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তজুমদ্দিনে রুগী কল্যাণ সমিতির চিকিৎসা সহায়তা প্রদান

আরিফ হোসেন, তজুমদ্দিন  ভোলার তজুমদ্দিনে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত শিশু রুগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজ সেবা দপ্তরের রুগী কল্যাণ সমিতি।

গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ওই শিশু রুগীর হাতে নগদ টাকা তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, মাদ্রাসা ছাত্র মোঃ হোসেন (১৩) চার বছর বয়সে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়। প্রতি মাসে তার শরীরে রক্ত না দিলে অসুস্থ্য হয়ে পড়েন।

উপজেলা সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান জানান, উপজেলা রুগী কল্যাণ সমিতি চিকিৎসা সহায়তা বাবৎ মোঃ হোসেনকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।