মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২১
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

রাবিতে নির্মিত হতে যাচ্ছে “বঙ্গবন্ধু কমপ্লেক্স”

রাবি প্রতিনিধি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স ভবন’। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে গবেষণা, বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের লক্ষ্যে প্রায় ৮৩ কোটি ব্যয়ে নির্মাণ করা হবে পাঁচতলা বিশিষ্ট এই কমপ্লেক্স। ইতোমধ্যে এর নকশা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৎকালীন সিন্ডিকেট সদস্য ও বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেন। পরে আগস্ট মাসে অনুষ্ঠিত ৪৮০তম সিন্ডিকেট সভায় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে আহŸায়ক করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরে গত বছরের জানুয়ারি ও জুলাই মাসে অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভায় বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের বিষয়টি উত্থাপন করা হয়। সভায় শিক্ষার গুণগত মানের অবক্ষয় রোধ, উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের গবেষণার জন্য বঙ্গবন্ধুর যাবতীয় কর্মকাÐ ও বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও গবেষণার জন্য একটি পাঁচতলা কমপ্লেক্স ভবন তৈরী করার জন্য প্রস্তাব করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বঙ্গবন্ধু কমপ্লেক্স ভবনের প্রাথমিক আর্কিটেকচারাল নকশা এবং প্রাক্কলন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই কমপ্লেক্সে থাকছে মুক্তিযুদ্ধ গবেষণাগার, পাঠাগার, সেমিনার হল, ডিজিটাল মিউজিয়াম, বঙ্গবন্ধু মুর‌্যাল, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া এর বাইরের দেয়ালে ফোরফেস কনক্রিটের উপর লেখা থাকবে বঙ্গবন্ধুর আসমাপ্ত আত্মজীবনী। এটি নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা।

তিনি আরও জানান, চলতি বছরে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মরণে একটি কমপ্লেক্স নির্মাণ করা হলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বরং সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার প্রসার এবং গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।