শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেবার মান আরও বাড়াতে হবে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,মুজিববর্ষের অঙ্গিকার শুধু স্লোগানে নয়,পেশাদারিত্বের সাথে জনগণের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে,সেবার মান আরও বাড়াতে হবে।

শনিবার (১৪মার্চ) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,নগরবাসী বাসীর কাংক্ষিত সেবা নিশ্চিত করতে বিএমপি পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের সাথে সাথে সোনার পুলিশ বাহিনির প্রয়োজন রয়েছে। শুধু কথায় নয় কাজের মাধ্যমে পুলিশকে সততার পরিচয় দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন,উপ -পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি বরিশাল মোঃ জুলফিকার আলি হায়দার,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মোঃ খাইরুল আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বিএমপি সালেহ্ উদ্দিন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোহাম্মদ আবুল কালাম আজাদ,অতিরিক্ত

উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) বিএমপি রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ আকরামুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক) বিএমপি মোঃ জাকারিয়া রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স) বিএমপি মোঃ মাসুদ রানা,সহকারী পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড প্রসিকিউশন মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশ এন্ড সাপ্লাই মোঃ নাসিরুদ্দিন মল্লিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।