শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে চাঁদা না দেয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এরইমধ্যে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ই) মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি জানান, চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যে মামলায় মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে নামধারী আসামী করা হয়েছে এবং তাদের গ্রেফতারও করা হয়েছে।

এদিকে অভিযোগ সূত্রে জানাগেছে, উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে কিছু জমি ক্রয় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। সেখানে গিয়ে শনিবার রাতে চাঁদা দাবী করেন স্থানীয় যুবলীগ নেতা মজিবর সিকদার তার সহযোগী নিজাম সিকদার। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল ইসলামকে মারধর করেন তারা।