সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল শেবাচিম হাসপাতাল আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল সহ দক্ষিন বাংলার একমাত্র টারশিয়ারি হাসপাতাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অন্ত বিভাগে দায়িত্বপালনকারী চিকিৎসকদের কমিটি গঠিত হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র যুবরতœ সেরনিয়াবাত সাদিক আবদুল­াহ এর দিকনির্দেশনায় শেবাচিমহা এর পরিচালক ডাঃ বাকির হোসেন, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষন দাস, অধ্যাপক ডা জহুরুল হক মানিক কে উপদেষ্টা এবং অর্থপেডিক সার্জন ডাঃ সুদীপ কুমার হালদারকে সভাপতি এবং ডাঃ আশিক দত্ত কে সাধারন সম্পাদক করে উক্ত কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে রবিবার (১৫ মার্চ) মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অসিত ভূষন দাস এবং মেডিকেল পরিচালক ডাক্তার বাকির হোসেনের হাতে ফুল দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে সদস্যরা।

আন্তবিভাগ চিকিৎসক পরিষদে ১৮ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ডাক্তার সুদীপ কুমার হালদার, সহ-সভাপতি ডাক্তার মোঃ শাহ আলম, ডাক্তার শাহাদাত হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ডাক্তার আশিক দত্ত, যুগ্ম সম্পাদক ডাক্তার মাসুদ খান, ডাক্তার আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার হাফিজ আহমেদ ফইয়াজ, দপ্তর সম্পাদক ডাক্তার দীপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর চিরঞ্জীব সিনহা পলাশ, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক ডাক্তার মানবেন্দ্র, সমাজসেবা সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান মনির, সংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডাক্তার লুৎফুর নাহার লনি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছে ৫জন ডাক্তার অপূর্ব কুমার চৌধুরী, ডাক্তার স্নিকধা চক্রবর্তী, ডাক্তার মো: আরিফ হোসেন, ডাক্তার ফয়সাল হোসেন, ডাক্তার মাজহারুল রেজওয়ান রেজা।

সংগঠনের সভাপতি ডাক্তার প্রদীপ কুমার জানান, এই কমিটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের স্বার্থ সংরক্ষণ সহ রোগীদের কল্যাণে কাজ করে যাবে বলে তারা জানান।