মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

বরিশালে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বাড়ির দরজা ভেঙ্গে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এব বছরের জেল দেয়ার প্রতিবাদে ও অতি উৎসাহী জেলা প্রশাসকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত সহ দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানবন্ধন করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

রবিবার(১৫ই) মার্চ দুপুর ১২টায় অশি^নী কুমার হলের সামনের সড়ক সদররোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, রাতের বেলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ড দেয়া এটা পুরোটাই বেআইনী। বর্তমান সরকার প্রশাসন নির্ভর হওয়াতে এমনটা করার সাহস পেয়েছে।

তিনি ঘটনায় জড়িত জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী করেন। এসময় আরো বক্তব্য রাখেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন,কার্যকরী পরিষদ সদস্য কাজী মিরাজ মাহমুদ,বরিশাল জাতীয় দৈনিক ব্যুরোচিফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আকতার ফারুক শাহিন,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীর,বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌশ সোহাগ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক মিথুন সাহা, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ,বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক খন্দকার মনিরুল আলম স্বপন,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার,বরিশাল নিউজ এডিটরর্স সাবেক সভাপতি সেয়দ মেহেদী হাসান,বরিশাল সরকারী বিএম কলেজ সাবেক অধ্যাক্ষ স.ম ইমামুল হাকিম, বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,উন্নয়ন সংস্থ ও নারী নেত্রী রহিমা সুলতানা কাজল। অনুষ্ঠান সঞ্চলনা করেন ৭১ টেলিভিশন বরিশাল ব্যুরো বিধান সরকার ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি নজরুল বিশ্বাষ।
এখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।