সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নিষেধাজ্ঞা অমান্য করায় ৪০ হাজার মিটার জালসহ ১২ জেলে আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৪০ হাজার মিটার জালসহ ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

এদের মধ্যে ৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু হওয়ায় তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়।

আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) মোঃ আমির হোসেন জানান, মার্চ-এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তজুমদ্দিনের সীমান্তবর্তী এলাকার মেঘনা নদী থেকে ১২ জেলেকে আটক করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা প্রধান করেন।