সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তজুমদ্দিনে নিখোঁজের ৪দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে শহর রক্ষা বাঁধে বালির জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের ৪দিন পর শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, রবিবার সকালে রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার শহর রক্ষা বাঁধের ১২ নং সাইডের জাহাজ থেকে বালি তোলার সময় জোয়ারের চাপে পানির ধাক্কায় জাহাজ শ্রমিক মোঃ হৃদয় (২১) নদীতে পড়ে ডুবে যায়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মোঃ আলতু মিয়ার ছেলে।