সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চরফ্যাশনে একশত পিস ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকা থেকে স্বামী মোঃ ছালাউদ্দিন(৩৯) ও স্ত্রী মোসাঃ সামছুন নাহার(৩৫) নামের দুই মাদক ববসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার(১৫মার্চ) সকালে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ছালাউদ্দিন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে ও মোসাঃ সামছুন নাহার একই এলাকার মোঃ ছালাউদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সদের সহয়তায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ ছালাউদ্দিন ও মোসাঃ সামছুন নাহার নামের স্বামী ও স্ত্রীকে একশত পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরন করা হয়েছে।