সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝিকরগাছায় দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ

যশোর,প্রতিনিধি  ঝিকরগাছায় উপজেলার গদখালী ইউনিয়নের হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় গদখালীতে দরিদ্রের ডিলার খাঁ ট্রেডার্সে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গদখালী ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মিজানুর রহমান ও,ইউপি সদস্য নজরুল ইসলাম,ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক-আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ, শান্ত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বল্পমূল্যের এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমে গদখালীতে ৫০৮ টি দরিদ্র পরিবারের প্রত্যেককে দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।

গদখালী ইউনিয়ন এর ইউপি সদস্য নজরুল হোসেন বলেন,”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন বলেন,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গদখালীর দরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

এতে ইউনিয়নের ৫০৮ টি পরিবার দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল উত্তোলন করতে পারবেন সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে।