শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  আগামী কাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যলয় পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসময় সব ধরনের কোচিং সেন্টার ও হোস্টেলও বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি বুঝে যদি আরও ছুটির প্রয়োজন হয় তাহলে সামনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সেটি অ্যাডজাস্ট করা হবে।’

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।তবে পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কাছাকাছি সময়ে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পর পর সিট প্ল্যান করা হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।