সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

২০০০ পিচ ইয়াবা সহ কুড়িগ্রামে ২ মাদক ব্যবসায়ী আটক!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর থানা পুলিশের পৃথক অভিযানে ২০০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।

রৌমারী থানা পুলিশ সুত্রে জানা যায় গতকাল ১৫ মার্চ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক সম্রাট মোঃ আব্দুল মালেককে মাদক কেনাবেচার সময় ১০২৫ পিচ ইয়াবাসহ আটক করে রৌমারী থানা পুলিশ।

আসামী মোঃ আব্দুল মালেক ওরফে মাল­ু (৫৬) একটি হত্যা মামলার আসামী বলে জানান রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম। তিনি মাদক সহ আব্দুল মালেকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন।

অপরদিকে পুলিশ সূত্রে জানা যায়, রাজিবপুর থানা কর্তৃক চেকপোস্টে ডিউটি চলাকালীন সময় রৌমারী হইতে দেওয়ানগঞ্জ এর দিকে যাওয়া সময় অটোরিকশার যাত্রীর দেহ তল­াশি করে ৯৭৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।