সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে কোয়ারেন্টাইনে ফিরে এসেছে আত্মগোপনে থাকা প্রবাসী

ডেক্সরিপোর্ট  আত্মগোপনে চলে যাওয়া এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আবারো ফিরে এসেছেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন।

তিনি জানান, জেলার বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। ওই প্রবাসী কোথায় আছেন সে ব্যাপারেও স্পষ্ট তথ্য দিচ্ছিলো না তার পরিবার।

নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে ওই প্রবাসী পটুয়াখালীতে ছিলেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই প্রবাসী এবং তার পরিবারের সাথে যোগাযোগের পর রবিবার রাতে আত্মগোপনে থাকা প্রবাসী নিজ বাড়িতে ফিরে আসেন। সির্ভিল সার্জন আরও জানান,নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হলেও ওই প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ বা লক্ষন দেখা যায়নি।

সূত্রমতে,বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মলি­ক বাড়ির বাসিন্দা ওই প্রবাসী গত ১০ মার্চ সৌদিআরব থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌঁছেন। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন।