সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

বন্ধ করে দেয়া হয়েছে বরিশালের বাণিজ্য মেলা

শামীম আহমেদ  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার “নিষেধাজ্ঞা সত্তে¡ও বরিশালে বাণিজ্য মেলার উদ্বোধন” শিরোনামে গত ১৫ মার্চ সংবাদ প্রকাশের পর বন্ধ করে দেয়া হয়েছে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধনের দুইদিনের মধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল নদী বন্দর কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মেলা বন্ধ করে দিয়েছেন।

সোমবার সকালে বরিশালের চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

জেলা প্রশাসক বলেন, দেশে করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য সভা-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যেই নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করা হয়েছিলো। তিনি বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা রবিবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত মেলা বন্ধ থাকবে।

অপরদিকে বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, মেলার জন্য অনেক আগেই বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কসপ মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেলার জন্য মানুষের ক্ষতি হবে ভেবে রবিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে আমি নিজে মেলার মাঠে গিয়ে বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছি।

উলে­খ, গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে এ মেলা শুরুর বিষয়টি নিয়ে সচেতন বরিশালবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেলার উদ্বোধনের বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন ও পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরই টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের। অতঃপর বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করে দেয়া হয়।