সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মনপুরায় সূর্যমুখী বাজারে আগুনে পুড়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

ভোলা প্রতিনিধি  ভোলার মনপুরায় আগুনে পুড়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়েছে। এছাড়াও এক ব্যবসায়ীর দোকান ঘরের পেছনে থাকা ৬ টি ভেড়া আগুনে পুড়ে মারা গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনের দেড় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

সোমবার(১৬মার্চ) ভোর রাত ৩ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমূখী বাজারে এই দূর্ঘটনা ঘটে।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মোঃ মিরাজ, দিল মোহাম্মদ, রফিক হাওলাদার, সেলিম বেপারী, বাবুল মাঝি, সাত্তার বেপারী, খোকন বেপারী, মিশন চন্দ্র দাস। এদের মধ্যে মুদি ব্যবসায়ী রফিকের দোকান ঘরের পেছনে থাকা ৬ টি ভেড়া আগুনে পুড়ে মারা যায়।
ঘটনা সুত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৩ টায় হঠাৎ দক্ষিণ সাকুচিয়ার সূর্যমূখী বাজারে আগুন লেগে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান,সেলিম বেপারীর চায়ের দোকানের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা হচ্ছে ।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র ঘটনাস্থ পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ও টিন দিয়ে সাহায্য করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।