সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে অবহিতকরণ সভা

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  “আয় আয় সোনামণি টিকা দিয়ে যা” এবং “ সময়মত টিকা নিন হাম-রুবেলা রোগ প্রতিরোধ করুন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ মার্চ ২০২০ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ওই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ নানান স্তরের মানুষকে নিয়ে অবহিতকরন সভা করেছেন ফুলবাড়ী ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনায়েতুল্লাহ নাজিম। সোমবার (১৬ মার্চ ২০২০) দুপুর ২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ডা. ডা. এনায়েতুল্লাহ নাজিম । তিনি জানান আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত উপজেলার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে হাম রুবেলা প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর ই আলম, ডাঃ মোছাঃ সাফিকুন্নাহার, ইপিআই কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আল-হেলাল চৌধুরী, সাংবাদিক আল-মামুন, সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভ, দৈনিক শিক্ষা বর্তার প্রতিনিধি মোঃ মশিউর রহমান, সাংবাদিক প্লাবন গুপ্তা শুভ, সাংবাদিক ওহেদুল ইসলাম ডিফেন্স, মাই টিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।