সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় আদালতের রায়ে ইউপি সদস্য পদ ফিরে পেয়ে শপথবাক্য পাঠ

ভোলা প্রতিনিধি  ভোলার মনপুরার ১ নং মনপুরা ইউনিয়নের নির্বাচনের তিন বছর সুপ্রীমকোর্টে মামলা পর রায়ে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদ ফিরে পেয়ে শপথবাক্য পাঠ করলেন রোকেয়া বেগম।

সোমবার(১৬মার্চ) বেলা সাড়ে ১১ টায় ওই ইউপি সদস্যের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমূখ।

জানা যায়, ২০১৭ সালের ১৬ এপ্রিল নির্বাচনের পর ২ ভোটে বিজয়ী ঘোষনা করা হয় ফেরদাউস বেগমকে। পরে নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে ভোলা নির্বাচনী ট্রাইবুনালে মামলা করে পরাজিত প্রার্থী ও সুপ্রীম কোর্টে আপীল বিভাগের রায়ে সদস্য পদ ফিরে পাওয়া রোকেয়া বেগম। নির্বাচনী ট্রাইবুনালে রায় পায় রোকেয়া বেগম।

পরে ফেরদাউস বেগম হাইকোর্টে মামলা করলে নির্বাচনী ট্রাইবুনালের রায় ৬ মাসের স্থগিত করে হাইকোর্টে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে রিট করেন রোকেয়া বেগম।

এরপর দীর্ঘ শুনানীর পর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায় পান নির্বাচনী ফলাফলে পরাজিত প্রার্থী রোকেয়া বেগম।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায়ে রোকেয়া বেগমকে শপথবাক্য পড়ানো হয়।