শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নতুন আরও ২ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  দেশে নতুন করে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জন। নতুন করে আক্রান্ত দুই জনই পুরুষ। তাদের মধ্যে একজন বিদেশফেরত, অপরজন বিদেশফেরত আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সময় তিনি বলেন, নতুন দুই জন করোনা আক্রান্ত পুরুষ। তাদের একজন ইতালিফেরত ছিলেন। তিনি আমাদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে ছিলেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপর একজন আমেরিকাফেরত এক প্রবাসীর সংস্পর্শে আসার মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন। সে অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মীরজাদী সেব্রিনা বলেন, আমেরিকাফেরত করোনা আক্রান্ত ওই রোগী আমেরিকা চলে গেছেন। তার সংস্পর্শে আসা সকলকে খুঁজে বের করে পর্যবেক্ষণের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া আক্রান্ত ওই রোগীর বিষয়ে দূতাবাসে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা জানান, ১৬ মার্চ ২০ জন রোগী সরাসরি আইইডিসিআর-এ চলে আসেন। তবে তাদের সরাসরি হাসপাতালে আসতে না করা হয়েছে। এছাড়া অন্য কোনও হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য বলা হয়েছে। সবাইকে হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।