সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মায়য়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ও ওমানের পর এবার কুয়ালালামপুরেও ফ্লাইট বন্ধ করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।

মোকাব্বির হোসেন জানান, আজকে মালয়েশিযার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজকের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বদলে বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

উল্লেখ্য, বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট।