সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপতি, রাজনীতির মহাকবি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৮টায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। এরপর ফুলবাড়ী উপজেলা আ’লীগের অস্হায়ী কার্যালয়(পোদ্দার মার্কেট) থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অত্র কার্যালয়ে এসে সমবেত হয়।সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত সভাপতি আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন -উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ সদস্য, আহাম্মদ আলী পোদ্দার রতন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া,উপজেলা আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক নুরুল হুদা দুলাল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর হারুন প্রমুখ।

আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন,মোঃ এজাহার আলী চেয়ারম্যান, শিমুলবাড়ী ইউপি,হাসেন আলী সাবেক চেয়ারম্যান ও সভাপতি নাওডাঙ্গা ইউপি, নজির হোসেন,যুবলীগ নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।