সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঝালকাঠিতে বিএমএসএফ’র প্রতিবাদ সমাবেশ

ইমাম বিমান,ঝালকাঠি  কুড়িগ্রামে সাংবাদিক রিগ্যান নির্যাতনের ঘটনায় দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএএফ কতৃক ঘোষিত প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিএমএসএফ জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চানালয় সমাবেশে জেলা কমিটির সভাপতি আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নারী নেত্রী ডালিয়া নাসরিন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, বিএমএসএফ’র রাজাপুর শাখার সভাপতি আহসান হাবিব সোহাগ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমূখ। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন ঝালকাঠি নাগরিক ফোরামের যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন ও প্রেসক্লাব সদস্য আলী হায়দার তালুকদার, ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মোঃ মনির হোসেন প্রমূখ।

উক্ত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক রিগ্যান নির্যাতনের বর্ননা দিতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কুড়িগ্রমের ডিসি প্রত্যাহার করা ও সাংবাদিক রিগ্যান জামিন দেয়া কোন বিচার নয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সহযোগী আরডিসি নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা এবং সাংবাদিককে জামিন দেয়াই কোন বিচার হয়না। তাই সাংবাদিক নির্যাতনে কুড়িগ্রাম ডিসি সহ পুরো টিমের বিরুদ্ধে বিভাগীয় বিচার দ্রুত আইনে সম্পন্ন করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উত্তাল সাংবাদিক সমাজ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কতৃক সাংবাদিক রিগ্যানকে শারীরিক নির্যাতন করে মাদক মামলায় মোবাইল কোর্টে এক বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিএমএসএফ কতৃক ঘোষিত ১৬ মার্চ সকালে দেশব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হয়। ডিসির অনিয়ম ও দূর্ণীতি ধামাচাঁপা দিতে গভীর রাতে নিজ বাসভবন থেকে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও মনগড়া ভাবে কারাদন্ড প্রদানের বিষয়টি আজ পরিস্কার হয়ে গেছে।