রবিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫০
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নানা আয়োজনে বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

ডেক্সরিপোর্ট  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি ও বাংলার মানুষের মহা মানব জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন,জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ দলীয় সকল অঙ্গ সংগঠন,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,বঙ্গবন্ধৃ সাংস্কৃতিক জোট,বাংলাদেশ গ্রুপ থিয়েটার বরিশাল বিভাগীয় শাখা, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব,বরিশাল রিপোর্টার্স ইউনিটি,বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল জেলা প্রশাসন কর্তৃক নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধুর চারটি মুর‌্যালে পূস্পমাল্য অর্পণ সহ দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে।

মঙ্গল বার (১৭ই) মার্চ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের দিনের প্রথম প্রহরে নগরীর শহীদ সোলে চত্বর এ্যানেক্স ভবনস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জাতীয়,দলীয় ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন করেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সকাল নয়টায় এ্যানেক্স ভবন সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তি মুর‌্যালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও জাতির জনকের নাতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ প্যানেল মেয়র ও নগরীর ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর,সংরক্ষিত কাউন্সিলর এবং কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিদের সাথে নিয়ে প্রথমে পূস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর হোসাইন,সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ মহনগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

একই সময়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক (এমপি) এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিভিন্ন প্রর্যায়ের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এর পর বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা জানাতে নগরীর বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপছে পড়া ভীড় পরে যায়।

এখানে শ্রদ্ধা জানান সিটি প্যানেল মেয়র ও মহানগর যুবলীগ নেতা এ্যাড, রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে দলীয় কর্মীরা শ্রদ্ধা জানান।

পাশাপাশি শ্রদ্ধা জানান বরিশাল জেলা ও মহানগর শ্রমীক লীগ,জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জেলা কৃষক লীগ,জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর বাস্তহারা লীগ সহ বিভিন্ন সংগঠন।

অপর দিকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠন ও গ্র“প থিয়েটার বরিশাল বিভাগীয় সংগঠনের আয়োজনে সকাল আটটায় জাতির পিতা বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃর্তিতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,বরিশাল কবিতা আবৃতি পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সহ বরিশাল শিক্ষক পরিষদ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বরিশাল জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে প্রশাসনের কর্মকর্তারা সকাল নয়টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুর‌্যালে বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী সহ জেলা ও নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করে।

অন্যদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানের জাতির পিতার মুর‌্যালে ফুলের শ্রদ্ধা নিবেদন করে সংবাদ পত্রের কর্মী সদস্যরা।

এদিকে সকাল ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সম্মুখে বঙ্গবন্ধুর মুর‌্যালে ক্লাবের সভাপতি,সম্পাদক সহ কার্যকরী পরিষদ সদস্য ছাড়া সকল সদস্য ও সহযোগী সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।একই সময়ে ক্লাবের সভা কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শণ নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকাল ১১টায় জেলা প্রশাসন দপ্তরে বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী বঙ্গবন্ধু ও মুজিব কর্ণারের উদ্ধোধন করেন।

এছাড়াও নানা কর্মসূচির আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

একই কর্মসূচি উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে বঙ্গবন্ধু ক্লাবের সহযোগীতায় রক্তদ;ান কর্মসূচি,দুস্থ ও অসহায়দের মাঝে রিক্সা বিতরণ, সিটির বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ভ্যান বক্স হস্তান্তর, মিলাদ ও দোয়া-মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ মহানগর আওয়ামীলীগ।