শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

শামীম আহমেদ  কীর্তনখোলা নদীতে জেলেদের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পরেছে।গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে নৌবন্দরস্থ নদীতে মাছ ধরার সময় আবু জাফর নামের এক জেলের জালে ধরা পরে এ বিরল প্রজাতির একাধিক মাছ। যার ভেতরে দুটি মাছের ওজন দুই কেজির ওপরে।

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। কয়েকমাস আগে একই প্রজাতির আরও একটি মাছ ধরা পরেছিল কীর্তনখোলা নদীতে।

গুগলের তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়।

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশী মাছ। বিভিন্ন দেশে এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়। এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হলেও দেশের যশোর অঞ্চলে এ বিরল মাছটি চাষ হয় এবং ওই অঞ্চলের মানুষ এই মাছ খেয়েও থাকেন। ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছগুলো ভেসে আসতে পারে বলেও মৎস্য কর্মকর্তারা উলে­খ করেন।